প্রাক্তন ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার মহিপুর বাজার দ্বিমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমানের বিরুদ্ধে প্রাক্তন চার ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গত ২৫ আগস্ট ইউএনওর কাছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবুল কালামের দেওয়া অভিযোগে জানা যায়, সম্প্রতি সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির ৩১ হাজার ৭৪০ টাকা বিতরণ করা হয়। কিন্তু প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার যোগসাজশে বিদ্যালয়ের বিবাহিত চারজন প্রাক্তন ছাত্রী শাহনাজ খাতুন, ছামছুন্নাহার, রূপ মালা ও সুমি মালাকারের নামে দুই হাজার ৯৪০ টাকা তুলে নেন। অথচ বিয়ের পর থেকে তারা বিদ্যালয়ের ছাত্রী নয়। প্রধান শিক্ষক আবদুর রহমান টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টাকা বিতরণের সময় উপস্থিত ছিলাম না।’