প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে ক্যাম্পাস থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ ফজলে এলাহী, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন, পুনর্মিলনী উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান ও ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ফুয়াদ হোসেন।