প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ১৯ জানুয়ারি থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের তিন দিনব্যাপী আয়োজন বিষয়ে সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চেয়েছেন আয়োজকেরা। আগামী ১৯ জানুয়ারি উৎসব শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাশগুপ্ত জানান, এরই মধ্যে অনলাইনেও নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, ২০ বছর পূর্তির এই পুনর্মিলন উৎসবকে স্মরণীয় করে রাখতে সবার মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।সুশান্ত দাশগুপ্ত আরও জানান, http://www.sustreunion2012.com/register-এই ওয়েব ঠিকানায় যে কেউ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। আর http://www.sustreunion2012.com/2011/11/draft-program-layout এই ঠিকানায় দেখা যাবে উৎসবের খসড়া কর্মসূচি। মতামতও দেওয়া যাবে সেখানে। খসড়া কর্মসূচিতে রয়েছে তিনটি কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পফায়ারসহ নানা আয়োজন। গত ১৪ নভেম্বর রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে এক সাধারণ সভায় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন। ১৯৮৬ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।