প্রাক্-বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ সালের প্রাক্‌-বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে আগানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ১৬৬ টাকার প্রাক্‌-বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. সারোয়ার বারী। আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।