প্রাক্-হজ ফ্লাইট সমাপ্ত, ফিরতি ফ্লাইট শুরু ১৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা শেষ হয়েছে। ঢাকা থেকে ২১০ জন হজযাত্রী নিয়ে গত সোমবার সর্বশেষ ফ্লাইটটি জেদ্দা পৌঁছায়। ১৭ সেপ্টেম্বর থেকে বিমান ফিরতি হজ ফ্লাইট পরিচালনা শুরু করবে। ১৬ অক্টোবরের মধ্যে সব হাজির দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিমান এ বছরের হজযাত্রী পরিবহন শুরু করে গত ৪ আগস্ট। ১১২টি হজ ফ্লাইট (ডেডিকেটেড) ও ৩২টি নিয়মিত ফ্লাইটে মোট ৪৯ হাজার ৫৪৫ জন হজযাত্রীকে জেদ্দায় পৌঁছেছেন।