প্রাক্-প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এতে ১৩ হাজার ৯৭৪ জন নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে।