প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও বগুড়ার উন্নয়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহাস্থাগড়সহ অন্যান্য নিদর্শন রক্ষা ও বগুড়ার সার্বিক উন্নয়নের ১২ দফা দাবিতে গতকাল বুধবার শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গড়া সংগঠন সাংস্কৃতিক মঞ্চ এই কর্মসূচি পালন করে।সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ এসব দাবিতে একাত্মতা ঘোষণা করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জিয়াউল হক, আবদুর রাজ্জাক, টি জামান নিকেতা, খন্দকার গোলাম কাদের, আনোয়ারুল ইসলাম, বেনজুরুল ইসলাম প্রমুখ।