প্রাচীন মুদ্রা গেল জাতীয় জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধার করা ২০০ বছরের পুরোনো ৪৭০টি প্রাচীন রৌপ্যমুদ্রা জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। গত মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মুদ্রা হস্তান্তর করা হয়। গত ২৯ আগস্ট আখাউড়ার গঙ্গানগর গ্রামের চৌধুরী বাড়ির দুর্গামন্দিরের পাশের ভিটার মাটি খোঁড়ার সময় একটি পিতলের পাত্র থেকে ওই মুদ্রাগুলো পাওয়া যায়। এগুলোর গায়ে ১৮০৪, ১৮৪২, ১৮৬২, ১৯০৬ ইত্যাদি সাল লেখা আছে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন এসব প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘর সংরক্ষণ কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।