প্রাচীন শিলালিপি ও শিলাখণ্ড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে একটি মাজারের পাশের দেয়াল খননের সময় শ্রমিকেরা প্রাচীন আমলের ১০টি শিলাখণ্ড ও শিলালিপি উদ্ধার করেছেন।মাজার কমিটির খাদেম আবদুর রহমান জানান, পাঁচ-সাত দিন আগে মাজারের সীমানা বাড়ানোর জন্য শ্রমিকেরা খননকাজ করছিলেন। এ সময় তাঁরা শিলালিপি ও শিলাখণ্ডগুলো উদ্ধার করেন। বর্তমানে সেগুলো তাঁর (আবদুর রহমান) হেফাজতে রয়েছে।এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর বলেন, তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানাবেন।বগুড়া প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক (আরডি) বদরুল আলম বলেন, তিনি শিলালিপি ও শিলাখণ্ডগুলো দেখার জন্য দ্রুত ওই মাজারে যাবেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের জমিদার রানী ভবানীর বাবা জমিদার আত্মারাম চৌধুরীর বাড়ি আদমদীঘির ছাতিয়ান গ্রামে। তাঁর বাড়ির পাশে রয়েছে গাজী পাতলা পীরের (র.) মাজার। কিছু কিছু শিলাখণ্ডে নিপুণ হাতের কারুকার্য রয়েছে।এলাকাবাসী জানান, ছাতিয়ান গ্রাম একটি ঐতিহাসিক স্থান। এ কারণে এখানে মুসলিম সভ্যতার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকার সম্ভবনা রয়েছে।