প্রাচীরধসে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে মাটির প্রাচীরধসে রেনু বেগম (৪০) নামের এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার উত্তর রামশালা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌরসভার কেশবপুর দেওয়ানপাড়া গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন রেনু বেগম। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির মাটির প্রাচীরটি ধসে রেনু বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই তিনি মারা যান। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি|