প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করতে চিঠি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে পরীক্ষা কমিটিগুলোর পুনর্বিন্যাস করার নির্দেশনা দেওয়া হয়েছে।বিভাগের সভাপতি জ্ঞান রত্ন শ্রমণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কমিটির গঠনসংক্রান্ত জটিলতা নিরসনে কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করে আবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।দুই শিক্ষক নির্ধারিত সময়ে প্রশ্নপত্র জমা না দেওয়ায় প্রাচ্যভাষা বিভাগের পালি ও সংস্কৃত বিষয়ের সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর চারটি শিক্ষাবর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা কমিটির গঠনসংক্রান্ত জটিলতার জের ধরে তাঁরা প্রশ্নপত্র জমা দেননি বলে জানা গেছে।