প্রাণ-আরএফএল গ্রুপের নতুন ইলেকট্রনিকস পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, পিভিসি পাইপ ও ফিটিংসসামগ্রী প্রস্তুতকারী এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ সর্বাধুনিক প্রযুক্তির এলইডি টেলিভিশন বাজারজাতকরণ শুরু করেছে। সম্প্রতি এই টেলিভিশন বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। এ সময় আরএফএলের পরিচালক আরএন পল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরএফএল ইলেকট্রনিকস ডিভিশনের চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবীর, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহবুবুল ওয়াহিদ, এজিএম সেলস বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।