প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পোদ্যোক্তা। তাঁর স্মরণে আজ প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় ও বিভিন্ন কারখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা শুরু করেন।
আমজাদ খান চৌধুরীর গড়া প্রাণ-আরএফএল বর্তমানে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই গ্রুপে বর্তমানে সরাসরি কর্মরত রয়েছেন প্রায় ৯৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। বিশ্বের ১৩৪টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে প্রাণ-আরএফএলের পণ্য। বিজ্ঞপ্তি।