প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৮ জুলাই)। ২০১৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা শুরু করেন।
বর্তমানে প্রাণ-আরএফএল দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিকপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই গ্রুপে সরাসরি কর্মরত রয়েছেন ৮০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। বিশ্বের ১৩০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে প্রাণ আর-এফএলের পণ্য।
আমজাদ খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় ও বিভিন্ন কারখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।