প্রাণ কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মারা গেছেন প্রাণ কোম্পানির কক্সবাজারের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা রোস্তম আলী (৩২)। রোস্তম ওই সময় মোটরসাইকেলযোগে টেকনাফ যাচ্ছিলেন। তাঁর বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিরপুর গ্রামে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত রোস্তমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।