প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে গত মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেন (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া-তালতলা গ্রামের বাসীন্দা ছিলেন। নিহত ব্যক্তির ছোট ভাই ফরিদ উদ্দিন বলেন, জাহাঙ্গীর হোসেনের বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। পুকুরপাড়ের একটি গাছ থেকে গত মঙ্গলবার ভিমরুলের চাকটি পড়ে যায়। জাহাঙ্গীর চাকটি সরাতে গেলে অসংখ্য ভিমরুল তাঁকে কামড়ে দেয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মাঝিহট্ট ইউপির চেয়ারম্যান মীর্জা গোলাম হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।