প্রাণ গেল তিনজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার গরদাই নদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি নৌকা ডুবে শিশু ও নারীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের আমিনা বেগম (৩০), দেড় বছরের শিশু জিহাদ ও ইদ্রিস মিয়া (৫০)। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিকেল পাঁচটায় উপজেলার বিরাট গ্রাম থেকে একটি নৌকা অন্তত ৫০ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাগরা এলাকায় মালিকের দরগায় যাচ্ছিল। নৌকাটি গরদাই নদী দিয়ে যাওয়ার সময় পানিতে ডুবে থাকা একটি মরা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ডুবে যায়। এতে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে।