প্রাণ গেল শ্বশুরের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন মো. ইউনুছ মিয়া (৮৫) নামের এক বৃদ্ধ। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকাবাসী জানান, গত বুধবার সকালে উপজেলার বাড়াইলচর (বাহেরচর) গ্রামের ইউনুছ মিয়ার বড় ছেলে ইদ্রিছ মিয়ার স্ত্রী শিল্পী বেগম ছোট ছেলে ইসমাইল মিয়ার ঘরের সামনে একটি শৌচাগার নির্মাণ করতে যান। এতে ছোট ছেলের স্ত্রী শিল্পী আক্তার বাধা দেন। একপর্যায়ে তাঁরা লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালান। তাঁদের থামাতে গেলে লাঠির আঘাতে ইউনুছ আহত হন। ওই দিনই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।