প্রাণ গেল সাইকেল আরোহীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানার টাইগারপাস এলাকায় বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম প্রদীপ বড়ুয়া (৫৫)। তিনি চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের মুখ্যদা বড়ুয়ার ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, প্রদীপ বড়ুয়া সাইকেল চালিয়ে লালখান বাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন।