প্রাণ দিয়ে বাঁচালেন ভাতিজাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাতিজা নাজমুল হাসানকে (১৮) সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন চাচা মোকছেদার রহমান (৪৫)। গত বুধবার দুপুরে রংপুরের রাধাকৃষ্ণ এলাকার ঘাঘট নদে এ ঘটনা ঘটে। জানা গেছে, রংপুর সদর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নাজমুল হাসান সাঁতার জানেন না। এ জন্য বুধবার বেলা ১১টার দিকে তাঁর চাচা রংপুরের তারাগঞ্জ উপজেলার হিসাবরক্ষক মোকছেদার রহমান তাঁকে সাঁতার শেখাতে ঘাঘট নদে যান। নাজমুল আগেভাগেই নদে নেমে পড়েন। একপর্যায়ে তিনি ডুবে যেতে থাকলে চাচা দ্রুত পানিতে নেমে ভাতিজাকে রক্ষা করতে পারলেও নিজে তলিয়ে যান। এরপর রংপুরের ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা দেড়টার দিকে মোকছেদারের লাশ উদ্ধার করেন। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার কঞ্চনগাড়ি গ্রামে। মোকছেদারের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।