প্রাণ ফিরে পেয়েছে শ্যামলী ক্লাব মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার। ঢাকা উত্তর সিটি করপোরেশন এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নবসজ্জিত ও অত্যাধুনিক এই মাঠ উদ্বোধন করেন।প্রকল্পটির মাধ্যমে সীমানাপ্রাচীর নির্মাণ, ফ্লাডলাইট লাগানো, ওয়াকওয়ে তৈরি, মাঠ ভরাট করা, সুসজ্জিত আসন তৈরিসহ ক্রীড়াবান্ধব নির্মাণশৈলী সম্পন্ন করা হয়েছে।শ্যামলী ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সাদেক খান, হাবিবুর রহমান মিজান, ক্লাব কর্মকর্তা জি এম হাসান তামীম ও রমেশ চন্দ্র ঘোষ। প্রতিমন্ত্রী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার মানুষের আরও ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে বিশেষ কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন। পরে তিনি ক্লাবটির বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।