প্রাণ ফুডস ইউএইর ১১তম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১১ বছর পূর্ণ করল প্রাণ ফুডস ইউএই৷ এ উপলক্ষে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ দুবাই প্রাণ ফুডসের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব, পরিচালক আহসান খান চৌধুরী, বিপণন ব্যবস্থাপক নজরুল ইসলাম, দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলার জেনারেল মাসুদুর রহমান, আরব আমিরাতে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মাহমুদ-উল হকসহ দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বিগত বছরে সাফল্যের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠান শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে৷ বিজ্ঞপ্তি৷