প্রাণ হারালেন দেবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর গ্রামে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে ভাবির ইটের আঘাতে দেবর হাবিবুর রহমান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রাফিয়া আক্তারকে (৩৫) আটক করেছে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত ছাদ উল্লাহর ছেলে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রাফিয়া আক্তারের ইটের আঘাতে হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে।