প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাকিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবদুল হাকিম বলেন, ‘মঙ্গলবার রাত ১১টা ১৮ মিনিটে মুঠোফোনে জামায়াত-শিবিরের লোক পরিচয় দিয়ে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেয়।’ নীলফামারী প্রতিনিধি