প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনতার শ্রীমঙ্গল প্রতিনিধি ও মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলামকে দুর্বৃত্তরা মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে। সাইফুল ইসলাম জানান, গত সোমবার সকাল নয়টা ১৯ মিনিটে ০১৭৩১০২৭১৬৮ নম্বর থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি জিডি করেছেন। ঘটনার পর থেকে তিনি আতঙ্কে আছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি