প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত করার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কাজের বিনিময় খাদ্য কর্মসূচির প্রকল্পের চাল না দেওয়ায় মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁকে তাঁর কার্যালয়ে এসে লাঞ্ছিত করেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পিআইও মো. আবিদ হাসান জানান, কাজে ব্যাপক অনিয়ম পাওয়ায় মদনপুরা ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের শেষ কিস্তির ৩ দশমিক ৭৫ মেট্রিক টন চাল দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে কার্যালয়ে ঢুকে তাঁকে লাঞ্ছিত করেন ও প্রাণনাশের হুমকি দেন। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি। এরপরও শেষ কিস্তির চাল তাঁকে দেওয়া হয়নি। ইউএনও মো. আবুল কালাম আজাদ বলেন, বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বলা হয়েছে।