প্রাণনাশের হুমকির অভিযোগে শাওনের জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। রাজধানীর ধানমন্ডি থানায় গতকাল শুক্রবার বিকেলে তিনি জিডিটি করেন।
শাওন প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল থেকে শুভাকাঙ্ক্ষীরা আমার ফেসবুক ও ই-মেইলে একটি ভিডিও ফুটেজের লিংক পাঠাচ্ছিল। ভিডিওটি নয় মিনিটের। পুরো ভিডিওটিতে আমাকে কুৎসিত ও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে। বান্টি মীর নামে একজন কাজটি করেছেন। আমার ধারণা, তিনি আমেরিকায় থাকেন।’
শাওন আরও বলেন, ‘ভিডিওটিতে আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বান্টি মীর ইতিমধ্যে ভিডিওটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।’
ধানমন্ডি থানার পুলিশ জিডির বিষয়টি নিশ্চিত করেছে।