প্রাণভিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী আরেফ আহমেদসহ জাসদের পাঁচ নেতা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানেরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে প্রাণভিক্ষা প্রার্থনা করেছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রার্থনা করা হয়। আনোয়ারের স্ত্রী শামসুন্নাহার বলেন, নব্বইয়ের দশকে এলাকার চরমপন্থীরা আনোয়ারের বাবা উম্বাদ আলীসহ পরিবারের ১৩ জনকে খুন করে। এরপর চরমপন্থীরা আনোয়ারকে খুনের চেষ্টা চালায়। পরে পুলিশের সহায়তা না পেয়ে চরমপন্থী লাল্টু গ্রুপে যোগ দেন আনোয়ার। ১৯৯৯ সালে খুলনা রেঞ্জের ডিআইজির কাছে দলনেতা লাল্টুসহ আত্মসমর্পণ করেন তাঁরা।