প্রাণহানির ঘটনায় ড. ইউনূসের শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে বাণিজ্যিক ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘সাভারে যে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।’ তিনি বলেন, এ বিপুল হতাহতের ঘটনা খুবই মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের সবার আশা যে উদ্ধারকাজে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা যাঁরা আটকে পড়ে আছেন সেসব মানুষকে অবিলম্বে উদ্ধার করতে সমর্থ হবেন। ভবিষ্যতে যাতে কোনো রকমেই এ ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে এবং কখনো আর কোনো প্রাণ এভাবে অকালে ঝরে না যায়, তা নিশ্চিত করার জন্য জাতি হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’