প্রাণহানির ঘটনায় লোকসভায় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে প্রাণহানির ঘটনায় ভারতের লোকসভার স্পিকার মীরা কুমার গভীর শোক প্রকাশ করেছেন। পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন চলাকালে গত শুক্রবার তিনি শোক প্রকাশ করে এক ভাষণ দেন। খবর ইউএনবির।লোকসভার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে মীরা কুমার বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারে একটি বহুতল ভবন ধসে অনেকে নিহত এবং আহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার মীরা কুমার ওই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই শোকের সময়ে বাংলাদেশি জনগণের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত করছি।’মীরা কুমারের ভাষণের পর লোকসভার সদস্যরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।