প্রাণহীন পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভবানীপুরের বিকাশনী সমিতির পাঠাগারের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এ কারণে এলাকার মানুষ হতাশ।স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এলাকার আগ্রহী পাঠকদের সংবাদপত্র ও বই পড়ার চাহিদা মেটাত পাঠাগারটি। এলাকার মানুষের সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রও ছিল এটি। এখানে বেকার নারী ও যুবকদের কর্মসংস্থানের জন্য কুটির শিল্পের কাজের প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই পাঠাগারে একটি দৈনিক পত্রিকা সরবরাহ এবং হোমিও চিকিৎসা প্রদান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে।সমিতির সভাপতি শামসুদ্দিন জানান, ১৯৯৮ সালে বন্যার পানিতে নষ্ট হয়ে যায় পাঠাগারের বইগুলো। এর পর পাঠকের উপস্থিতি কমে যায়। ধীরে ধীরে বই পড়াসহ অন্য কার্যক্রমও মুখ থুবড়ে পড়ে। অর্ধশতাধিক বছরের পুরোনো বিকাশনী সমিতি ছিল এলাকার একটি ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান। বই ছাড়া প্রাণহীন হয়ে পড়েছে পাঠাগারটি। বেশকিছু ভালো বই অনুদান হিসেবে পাওয়া গেলে আবারও বইপ্রেমীদের আনাগোনায় প্রাণ ফিরে পেত পাঠাগারটি।সূত্র জানায়, বটতলাহাট-রাজারামপুর সড়কের পাশে দুই কাঠা জমির ওপর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় বিকাশনী সমিতির পাঠাগার। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় বারান্দাসহ বড় একটি পাকা কক্ষ। ১৯৯৮ সালে বন্যার পর থেকে বৃষ্টির সময় ঘরের ছাদ চুইয়ে পানি পড়ে। পাঠাগারের অবশিষ্ট অল্পসংখ্যক বই ঠিকমতো সংরক্ষণ করা যাচ্ছে না।