প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি সিলেট অঞ্চলের আয়োজনে এমসি কলেজে চতুর্থ প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজের প্রাণিবিদ্যা বিভাগে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে অলিম্পিয়াড শুরু হয়। শোভাযাত্রায় কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান সুফিয়া খানমের সভাপতিত্বে অলিম্পিয়াডে পরিমল দেব, তোতিউর রহমান, গনেশ চন্দ্র রায় চৌধুরী, নজরুল ইসলাম ভূঁইয়া, ইউনুস হাসান, মো. ফারুক মিয়া, মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন। অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৩০টি কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর এই তিন ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।