প্রাণিবিজ্ঞানী কাজী জাকের হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রাণিবিজ্ঞানের পুরোধা ব্যক্তিত্ব, পাখিপ্রেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক কাজী জাকের হোসেন আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল মাগরিবের নামাজের পর কাজী জাকের হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে কাজী জাকের হোসেন স্বাধীনতা পদকে ভূষিত হন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ১৯৯০ সালে তাঁকে গ্লোবাল-৫০ রোল অব অনার ফর এনভায়রনমেন্ট অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়। প্রাণীর জন্য নিবেদিতপ্রাণ এই ব্যক্তি ২০১০ সালে বঙ্গবন্ধু বন্য প্রাণী সংরক্ষণ পদকে ভূষিত হন। এ পর্যন্ত কাজী জাকের হোসেনের ১০টি বই ও ৮০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।এই গুণী ব্যক্তিত্ব ১৯৩১ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যার ওপর উচ্চতর শিক্ষা নেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীববিদ্যা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর পুনর্নিয়োগপ্রাপ্ত অধ্যাপক হিসেবে পাঁচ ও সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দুই বছর প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতা করেন। ২০০৮ সালে তাঁকে অধ্যাপক এমিরিটাস পদবিতে ভূষিত করা হয়।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের পক্ষে শরীফ খান প্রমুখ।