প্রাণিরোগ নির্ণয় পরীক্ষাগারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘প্রাণিপুষ্টি এবং প্রাণিরোগ নির্ণয় পরীক্ষাগার’। গতকাল শুক্রবার সকালে এই পরীক্ষাগারের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। মন্ত্রী বলেন, পাহািড় জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে এই পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরীক্ষাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক তালুকদার নুরুন নাহার।
অনুষ্ঠানে মন্ত্রী খামারিদের মধ্যে ২০টি ভেড়া বিতরণ করেন।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের নাইক্ষ্যংছড়ি আঞ্চলিক কেন্দ্র গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা আশাদুল আলম বলেন, এই কেন্দ্রটি পাহাড়ি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করছে। খামারিদের মধ্যে উন্নত জাতের মোরগ-মুরগি বিতরণ এবং পাহাড়ি অঞ্চলে মাংস, ডিম, দুধ উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ।
গবেষণাগারের আরেক বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, প্রাণির বিলুপ্তি ঠেকাতে নতুন এই পরীক্ষাগার ভূমিকা রাখবে।