প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালকের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিবিদ মো. আশরাফ আলী গত বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের নয়া মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৫৪ সালের ২০ জানুয়ারি যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষিবিদ্যালয় থেকে ডেইরি সায়েন্সে এমএমসি ডিগ্রি লাভ করেন। ১৯৭৭ সালে প্রাণিসম্পদ বিভাগে যোগদান করেন। এর আগে তিনি উপপরিচালক, কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার, সাভার এবং পরিচালক (উৎপাদন) হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি সবার দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।