প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানার জন্য জিরাফ কেনায় অনিয়মসহ কয়েকটি অভিযোগে হাবিবুর রহমানকে গতকাল সোমবার অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই বরখাস্তের কথা জানানো হয়। পরে মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ শাখা থেকে জারি করা আরেক আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুনীল চন্দ্র গাইন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।