প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। জেলার চারটি উপজেলার মধ্যে তিনটি প্রাণিসম্পদ কার্যালয়ে দুই বছর ধরে ভেটেরিনারি সার্জন (ভিএস) ও পাঁচ বছর ধরে উপজেলা প্রাণিসম্পদ সহকারীর (ইউএলএ) পদ শূন্য। এ অবস্থায় জেলায় প্রাণিসম্পদের চিকি ৎসাসেবা ব্যাহত হচ্ছে। এদিকে গত আগস্ট মাসের শেষ সপ্তাহে চুয়াডাঙ্গায় বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় মুরগি খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী (জুন, ২০১১) চুয়াডাঙ্গায় এক লাখ ৮৭ হাজার দুটি গরু, নয় হাজার ৬০৭টি মহিষ, এক হাজার ৪২৪টি ঘোড়া, দুই লাখ ৭৮ হাজার ৪৮৭টি ছাগল ও ১১ হাজার ২৬৩টি ভেড়া রয়েছে। এ ছাড়া রয়েছে বিপুলসংখ্যক হাঁস, মুরগি ও কবুতর।জেলার আলমডাঙ্গা উপজেলায় রয়েছে সবচেয়ে বেশি খামার। আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রায় দুই বছর ধরে ভেটেরিনারি সার্জনের (ভিএস) পদ শূন্য। উপজেলা প্রাণিসম্পদ সহকারীর পদ শূন্য। তিনজন মাঠ সহকারীর (ভিএফএ) মধ্যে দুজন গত জুনে দুই বছরের প্রশিক্ষণে গেছেন। মাত্র একজন মাঠকর্মী দিয়ে উপজেলায় প্রাণিসম্পদ বিভাগের চিকি ৎসা কার্যক্রম চালাতে হচ্ছে। জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দুই বছর ধরে ভেটেরিনারি সার্জন (ভিএস) ও পাঁচ বছর ধরে প্রাণিসম্পদ সহকারীর (ইউএলএ) পদ শূন্য। সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়েও পাঁচ বছর ধরে উপজেলা প্রাণিসম্পদ সহকারীর (ভিএলএ) পদ শূন্য। এখানে তিনজন ভিএফএর দুজন গত জুনে দুই বছরের প্রশিক্ষণে গেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম হায়দার জানান, একজন মাঠ সহকারীকে দিয়ে গোটা উপজেলায় প্রাণিসম্পদের চিকি ৎসা তদারক করতে হচ্ছে। দামুড়হুদায় দুই বছর ধরে ভেটেরিনারি সার্জনের পদ শূন্য। একমাত্র কৃত্রিম প্রজনন সহকারীও গত জুনে দুই বছরের প্রশিক্ষণে গেছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম লোকবলসংকট ও সমস্যাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় লোকবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।