প্রাণিসম্পদ সেবা সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদ প্রাণিজ আমিষ, সুস্থ সবল মেধাবী জাতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী দিনে গতকাল সোমবার বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেদ্ধ ডিম খাওয়ানো হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে কাহালুর নারহট্ট বিবিরপুকুর প্রতিবন্ধী পুনর্বাসন এতিমখানা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তায়েব আলী, ইউএনও আরাফাত রহমান, নারহট্ট ইউপি চেয়ারম্যান রহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানাউল ইসলাম, এতিমখানার নির্বাহী পরিচালক আবদুল মান্নান, প্রধান শিক্ষক আবদুল মোমিন প্রমুখ।