প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, সরকার নাগরিকদের পুষ্টিচাহিদা নিশ্চিত করতে প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে চায়। সে জন্য প্রাণিসম্পদ সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, রোগ প্রতিরোধ ও নিরাময়, জাত উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর এসব লক্ষ্য নির্ধারণ করেছে। গতকাল সোমবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭-এর সমাপনী দিনে দেওয়া বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। দেশের প্রাণিসম্পদ খাতের সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা এতে অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা ২০২১-এ বর্ণিত লক্ষ্য অর্জন করতে পারব এবং প্রতিটি নাগরিকের জন্য প্রয়োজনীয় মাংস, দুধ ও ডিম সরবরাহ করতে পারব।