ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানীরা তাঁদের উদ্ভাবিত প্যাকেজ প্রযুক্তির মাধ্যমে গরু ও মুরগির মাংস এবং দুধ ও ডিম উৎপাদনে সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন।
গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সমেঞ্চলনকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাণীবিজ্ঞানীরা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে প্রাণীবিজ্ঞানীরা দাবি করেন, বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে তিন বছরব্যাপী হেকেপ প্রকল্পের আওতায় তাঁরা গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ এবং বকনা বাছুর ও উন্নত মানের ঘাসের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। পশুপালন অনুষদের পাঁচটি বিভাগের কয়েকজন প্রাণীবিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবখালী ও বয়রা এবং গৌরীপুর উপজেলায় এসব গবেষণা চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধিতে গবেষণায় উদ্ভাবিত প্যাকেজ প্রযুক্তি দেশে ছড়িয়ে দিতে কাল শনিবার পশুপালন অনুষদের গ্যালারিতে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
পশুপালন অনুষদের ডিন আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহামঞ্চদ মুজাফফর হোসেন। এ সময় সৈয়দ সাখাওয়াত হোসেন, আজহারুল হক, রায়হান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।