প্রাণী অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল রোববার সাতটি প্রাণী অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এসব প্রাণী ছেড়ে দেওয়া হয়। এতে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। উদ্যানে একটি করে মেছো বাঘ, লজ্জাবতী বানর, বাদামি বানর ও গন্ধগোকুল এবং তিনটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির মেজর মাহমুদ হাসান, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, বনের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবক ফজলে এলাহী ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সীতেশ রঞ্জন দেব।