প্রাণের উৎসবে মাতলেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উল্লাস আর উচ্ছ্বাসে গোটা একটা দিন পার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার ছিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাইয়ের ‘প্রাণের উৎসব’, তথা পুনর্মিলনী।
সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ছিল নানা আনুষ্ঠানিকতা। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে ছিল মুখরিত।
প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসফ খান। বেলুন উড়িয়ে তাঁকে উদ্বোধনে সঙ্গ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও বিশিষ্ট শিল্পী ফেরদৌসী রহমান।