
শ্রদ্ধা নিবেদন, প্রশিক্ষণ, শোক প্রস্তাব, সমঞ্চাননা প্রদান, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার পাবনায় তিন দিনের জাতীয় রবীন্দ্রসংগীত সমেঞ্চলন এবং ৩৩তম বার্ষিক অধিবেশন শেষ হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ। সহযোগিতা করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার।
সকাল নয়টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে চলে প্রশিক্ষণ। সংগঠনের সদস্যদের ছবি আঁকার প্রশিক্ষণ দেন চারুশিল্পী মুস্তাফা মনোয়ার। নির্ধারিত অনুষ্ঠানমালায় কিছুটা পরিবর্তন হওয়ায় দ্বিতীয় দিনের সেমিনার হয় গতকাল সমাপনী দিনে। ‘কৃষি ও গ্রাম উন্নয়ন এবং রবীন্দ্রনাথ’ বিষয়ে সেমিনারে বক্তব্য দেন শিক্ষাবিদ মুহামঞ্চদ নূরন্নবী ও কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার।
প্রথমার্ধের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল পাঁচটায়। শুরুতেই সমঞ্চাননা প্রদান, শোক প্রস্তাব পাঠ, প্রয়াতদের স্মরণে নীরবতা পালন, ঘোষণাপত্র পাঠ ও প্রস্তাব পাঠ করা হয়। রবীন্দ্রপদক ও গুণীজন সমঞ্চাননা দেওয়া হয় রাজশাহীর সংগীতগুরু অমরেশ রায় চৌধুরীকে। অনুষ্ঠানের এই অংশে জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ। অমরেশ রায় চৌধুরীর জীবনাদর্শ নিয়ে মানপত্র পাঠ করেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার। শোক প্রস্তাব পড়ে শোনান সংগঠনের সহসভাপতি মঈনুদ্দিন নাজির। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সদস্য সরওয়ার আলী। প্রস্তাব পড়ে শোনান অপর সহসভাপতি বুলবুল ইসলাম।
প্রস্তাবে অশুদ্ধ বাংলা ভাষা রোধ করা, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন, সর্বস্তরে বাংলা ভাষা চালু, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, যুদ্ধাপরাধীদের বিচার, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার ও ফুলের বাগান করা এবং পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি সংরক্ষণ করে সংস্কৃতির মিলনমেলা করার আহ্বান জানানো হয়।
সমঞ্চাননা প্রদান পর্বে অতিথিরা সংগীতগুরু অমরেশ রায় চৌধুরীর হাতে পদক, নগদ অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অমরেশ রায় চৌধুরী বলেন, ‘এই সমঞ্চান আমার একার নয়। এই সমঞ্চান সব সংগীতগুরু ও শ্রোতার। আমি সংগীতের সেবক মাত্র। সংগীতে শক্তি, সংগীতে ভক্তি, সংগীতে মুক্তি—এই তিন ধারণা নিয়ে আমি গান করি, গান শেখাই।’
প্রধান অতিথির বক্তব্যে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘সংস্কৃতি আমাদের একটি পথ। এই পথ ধরেই ভাষা আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল। এই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।’
সভাপতির বক্তব্যে সন্জীদা খাতুন বলেন, ‘জাতীয় সংগীত আমাদের শক্তি। আমাদের প্রাণের সংগীত। তাই সবার প্রতি শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানাই।’ আলোচনা পর্ব শেষ হতেই সমবেত কণ্ঠে শুরু হয় ‘আগুনের পরশমণি’ গানটি। গানের সঙ্গে অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন। এরপর পরিবেশন করা হয় বোধন সংগীত ‘ও আমার দেশের মাটি’।
রবিরশ্মি উপস্থাপন করেন অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের একটি আশ্রয়। সাফল্য, সংকটে আমরা রবীন্দ্রনাথের কাছে গিয়ে দাঁড়াই, শক্তি পাই।’
রবিরশ্মি উপস্থাপনের পর দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রাণের উৎসব। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়।