প্রাতর্ভ্রমণে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় প্রাতর্ভ্রমণে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় রোকসানা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে দেওয়ানহাটের চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, নিহত রোকসানা আক্তার ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি সকালে হাঁটতে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, নগরের হালিশহরের নয়াবাজারের মসজিদ গলি এলাকায় রোকসানা আক্তারের বাসা। তাঁর স্বামীর নাম গিয়াসউদ্দিন।