প্রাথমিক ও জেএসসির ফল ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল শনিবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর আলাদাভাবে এই দুই ধরনের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গত ২১ নভেম্বর শুরু হয়েছিল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এর আগে গত ৪ নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা।