প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দুই বছর মেয়াদি নির্বাচন আগামী ১৭ জুন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন পরিচালক পদের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় পরিচালক পদে প্রার্থীর সংখ্যা ৯২ জন। নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে ১০৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ১১ জনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। প্রকাশিত তালিকায় দেখা গেছে, চেম্বার গ্রুপ থেকে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এঁরা হলেন বরিশাল চেম্বার থেকে মনোনীত পরিচালক পদে একজনের পরিবর্তে শেখ আবদুর রহিম ও কাজী মফিজুল ইসলাম প্রার্থী হওয়ায় দুজনের প্রার্থিতাই বাতিল করা হয়েছে।