প্রাথমিক দরপত্রে নয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ৩২ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে প্রাক্-যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে আহ্বান করা দরপত্রে দেশি-বিদেশি নয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, সরকারি-বেসরকারি (পিপিপি) যৌথ উদ্যোগে এ উড়াল সড়ক নির্মাণ করা হবে। ঢাকার যানজট নিরসনে সরকার যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগকে উড়াল সড়ক নির্মাণের দায়িত্ব দিয়েছে। এ প্রকল্পে আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাক্-যোগ্যতা যাচাইয়ের প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। গত বছরের ১৭ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উড়াল সড়ক প্রকল্প অনুমোদন করে। ২০ ও ২১ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়।