প্রাথমিক নির্বাচিত আরও ১১,৩৯৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ১১ হাজার ৩৯৯ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে চট্টগ্রাম ও খুলনা বিভাগে গতকাল শনিবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিন দিনে সাড়ে পাঁচ লাখ প্রার্থী নাম নিবন্ধন করেছিলেন। গতকাল শনিবার এই তিন বিভাগে লটারি হয়েছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকা আইআইসিটির পরিচালক এবং বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, রাজশাহী বিভাগে চার হাজার ৬৮২ জন, রংপুরে চার হাজার ১০১ জন এবং সিলেটে দুই হাজার ৬১৬ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই তিন বিভাগের প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল শনিবার লটারি হয়েছে। এদিকে, চট্টগ্রাম ও খুলনা বিভাগে গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে। সোমবার পর্যন্ত তা চলবে।