৩৩তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ২৮ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশ করে। পিএসসির ওয়েবসাইটে (.িনঢ়ংপ.মড়া.নফ) ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএস করেও ফলাফল জানা যাবে। পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন গতকাল প্রথম আলোকে জানান, প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে বিপিএসসি ফর্ম-২ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে কমিশনের নির্ধারিত কার্যালয়ে জমা দিতে হবে। ২৯ জুন থেকে কমিশনের ওয়েবসাইটে ওই ফরম পাওয়া যাবে।নেছার উদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র না দিলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিপিএসসি ফর্ম-২ জমা দিতে ব্যর্থদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ঢাকা কেন্দ্রের প্রার্থীদের পিএসসির আগারগাঁও কার্যালয়ে এবং অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের বিভাগীয় শহরে অবস্থিত কমিশন কার্যালয়ে ফরম জমা দিতে হবে। চার হাজার ২০৬টি শূন্যপদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৌনে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।বাছাই পরীক্ষার ফল জানার জন্য এসএমএস করার পদ্ধতি: টেলিটকের মাধ্যমে ফল পেতে মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৩ লিখে আবারও স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।