প্রাথমিক বাছাই শেষ, চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার জন্য পোশাকের প্রাথমিক বাছাই শেষ হয়েছে। চট্টগ্রাম নগরের পাঁচলাইশে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে পাঁচজন বিচারক ১৩টি বিভাগের পোশাক নির্বাচন করেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পোশাক বাছাইয়ের কাজ চলে ।
বিচারকদের বাছাই করা পোশাক প্রদর্শিত হবে চূড়ান্ত পর্বের ফ্যাশন শোতে। চূড়ান্ত পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ মে চট্টগ্রাম নগরের পাঁচতারা হোটেল র্যা ডিসন ব্লু চিটাগং বে ভিউর মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ফ্যাশন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন শিল্পী আহমেদ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন, ফ্যাশন ডিজাইনার নূরে জান্নাত, বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষক সাদিয়া আলম ও ভোগ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষক জাহেদুল ইসলাম।